ক্লাস ওয়ানের বল্টুকে শিক্ষকের প্রশ্ন,
শিক্ষকঃ বলতো বল্টু সবচেয়ে হাসিখুশি প্রাণী কোনটি?
বল্টুঃ হাতি স্যার!
শিক্ষকঃ কেন?
বল্টুঃ দেখেন না স্যার, হাতি খুশিতে সব সময় তার দাত বের করে রাখে
শিক্ষক: যারা একেবারে গাধা বা নির্বোধ তারা ছাড়া সবাই বসে পড়ো। (সকল ছাত্র বসলেও একজন দাড়িয়ে আছে)
শিক্ষক: কিরে, তুই গাধা নাকি নির্বোধ?
ছাত্র: না স্যার, আপনি একা দাড়িয়ে আছেন এটা ভাল দেখাচ্ছেনা, তাই…
Sir : যদি এমন একটা সময় আসে আগুন জ্বালানোর কিছুই না পাওয়া যায় তখন কিভাবে আগুন জ্বালাবে??
বল্টু : স্যার এটাতো খুব সহজ !
Sir : কিভাবে!!?
বল্টু : স্যার চুলার মধ্যে রবি সিম দিয়া
বলব জলে উঠো আপন শক্তিতে!
দুই ছাত্র, মারামারি করছে
শিক্ষক: এইতোরা মারামারি করছ কেনো?
১ম ছাত্র: স্যার, ও আমার গার্লফ্রেন্ডকে কিস করেছে!
শিক্ষক:তোর গার্লফ্রেন্ডটা কে??
১ম ছাত্র: আপনার মেয়ে!
শিক্ষক: থামলি কেনো?মার শালাকে…
শিক্ষক: হ্যাঁ রে, তোর হাতের লেখা এমন ভয়ঙ্কর কেন?
গাবলু: ডাক্তার হওয়ার জন্য প্র্যাকটিস করছি!
রসায়ন শিক্ষক: যদি সোনাকে খোলা হাওয়ায় রাখা হয়, কী হবে?
বিট্টু: চুরি হয়ে যাবে!
স্বামী: আজ মাছ রান্না হয়নি কেন?
স্ত্রী: মাছটাকে মারতেই পারলাম না।
স্বামী: কী ভাবে মারার চেষ্টা করছিলি?
স্ত্রী: জলে ডুবিয়ে!
তুন্না: আমার বানানো কেক এই গরিব বাচ্চাটাকে দিই?
মুন্নি: না রে, বেচারাকে আবার ডাক্তারের ভিজিট দিতে হবে!